বিস্তারিত
  • বিশ্বনাথে দূর্য্যাকাপন রয়েলস ক্রিকেট ক্লাবকে সংবর্ধনা


    বিশ্বনাথ বিডি ২৪ || 23 February, 2019, 6:30 PM || খেলাধুলা, বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪:: বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন লীগের চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় দূর্য্যাকাপন রয়েলস ক্রিকেট ক্লাবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার দূর্য্যাকাপন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ক্লাবের প্রত্যেক ক্রির ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
    প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মিডিয়া ব্যক্তিত্ব নবীন সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা আজিজুর রহমান চৌধুরী জিলু মিয়া, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বিভাংশু গুণ বিভূ, দৌলতপুর ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি সাবলুর রহমান সাবুল, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।
    সাবেক ইউপি মেম্বার মাসুক আলীর সভাপতিত্বে ও সংগঠক তুরণ চৌধুরী এবং শহীদ আহমদের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সদস্য রাসনা বেগম মেম্বার, ইউপি মেম্বার আমির আলী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বারী মনন, শিক্ষক আকতার ফারুক, প্রবীণ মুরব্বী আব্দুল আলী, ফজর আলী, আব্দুস শহীদ, মস্তফা মিয়া, আব্দুল আহাদ, নুরুল ইসলাম, সাহেদ মিয়া, সুনু মিয়া, রফিজ আলী, কুতুব আলী, প্রবাসী সোহেল আহমদ, সংগঠক শায়েস্তা মিয়া, শিপন আলী, সাহেদ আহমদ, সালেহ আহমদ, কবির আহমদ।
    অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন দূর্য্যাকাপন রয়েলস ক্রিকেট ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম। সংগঠক আবদাল মিয়ার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় আরো বক্তব্য রাখেন, ক্লাবের ম্যানেজার মুকিত মিয়া, দলীয় অধিনায়ক জাহেদ আহমদ প্রমূখ।
    এসময় ক্রিকেটার আব্দুস সামাদ লিমন, শহীদুল ইসলাম, কবির আহমদ, হোসাইন আহমদ, আমজাদ হোসেন অপু, সোয়েব আহমদ, মাহেদ আহমদ, সেবুল আহমদ, নজির মিয়া, শামছুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ