বিশ্বনাথ বিডি ২৪ || 21 February, 2019, 8:41 PM || খেলাধুলা, বিশ্বনাথ
বিশ্বনাথ বিডি ২৪:: আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৮টি দলের অংশ গ্রহনে বিপুল-উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিশ্বনাথ সদর ইউনিয়নের বৈদ্যকাপন উজান মসলা গ্রামের পূর্বের মাঠে আজ ১ম জিহাদ-জিসান মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বৈদ্যকাপন মাদ্রিদকে হারিয়ে ময়না বাবু ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে স্থানীয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পঞ্চগ্রাম সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি এম.এ. আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন।
ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান খালেদ, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি (সাবেক) মো. কছির আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সমাজকর্মী জুনেদ আহমদ, ফাহিম আহমদ, মোহন আলী।
পরিচালনা কমিটির সদস্য ও ক্রীড়ানুরাগী আব্দুল করিম, আব্দুর রহমান, রুবেল আহমদ, শাকিল খান, আব্দুর রহিম প্রমুখ।



