বিশ্বনাথ বিডি ২৪ || 19 February, 2019, 7:28 PM || খেলাধুলা, বিশ্বনাথ
বিশ্বনাথ বিডি ২৪:: বিশ্বনাথে আজ মঙ্গলবার জামাল একাদশ ক্রিকেট ক্লাবের আয়োজনে রামকৃষ্ণপুর পূর্বের মাঠে শুরু হয়েছে ৩য় সুপার টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট। টুর্ণামেন্টে উপজেলার ১৬টি দল অংশ গ্রহন করে। দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (সাবেক) মোশাররফ হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক (সাবেক) ফখরুল আহমদ।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শিপন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের সচিব অশক বৈদ্য, ক্রীড়ানুরাগী বকুল আহমদ, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্ঠা তালেব আলী, চান মিয়া, আনোয়ার আলী, গোলাম রব্বানী, নজির আলী। এছাড়া টুর্ণামেন্ট পরিচালনা কমিটি, উপদেষ্ঠা কমিটি ও জামাল একাদশ ক্রিকেট ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় স্বাগতিক জামাল একাদশ ক্রিকেট ক্লাব ও ধোপাখলা সুপার কিংস পরস্পরের মোকাবেলা করে।



