বিস্তারিত
  • বিশ্বনাথে প্রীতি ফুটবল ম্যাচে লড়াই করে হারল বিএসএসইউকে


    বিশ্বনাথ বিডি ২৪ || 17 February, 2019, 8:44 PM || খেলাধুলা, বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪:: লড়াই করে হেরেছে বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশন ইউকে (বিএসএস)। আজ রবিবার (১৭ ফেব্রুয়ারী) বিশ্বনাথের শেখ রাসেল স্টেডিয়ামে (ধীতপুরে) আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের কাছে ১-০ গোলে পরাজিত হয় দলটি।
    তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে দুটি দল লড়াই করে সমানে সমান। কিন্তু দির্ত্বীয়ার্ধের শেষ সময়ে বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের আক্তার এলোপাতাড়ি শুট করে জয় সূচক গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। পরে বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশন ইউকে ভাল খেলেও গোল পরিশোধ করতে পারেনি।
    বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশন ইউকে দলের পক্ষে যারা খেলেছিলেন তারা হলেন-হলাল, সেলিম, কয়েস, বাচ্ছু, রাজ্জাক, শামীম, খালিছ, ইয়াকুব, ইছমাঈল, সালেহ, তানভির, তাহমিদ, তারেক, আলম শেখ।
    বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের পক্ষে যারা খেলেছিলেন তারা হলেন-রাজ্জাক, আতিক, বাপ্পি, মারুফ, তোফায়েল, সালাম, আক্তার, মোক্তাদির, তৈয়ব আলী, মানিক, আছকর, জাহাঙ্গীর, জুবায়ের।
    খেলা শেষে স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আক্তার আহমদ শাহেদ, বদরুল ইসলাম মহসিন, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল কাইয়ুম শাকী, সদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সঞ্চিত পুরকায়েস্থ, মোজাম্মেল হক, ক্রীড়ানুরাগী হাজী মো. ফজলুর রহমান, তাজুল ইসলাম সেজু মিয়া, কালাম মিয়া প্রমুখ।

    খেলায় ধারা বিবরণী দেন দিলশাদ আহমদ ও মোহাম্মদ আলী লিঠন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ