সর্বশেষ খবর

bankasiabankasia

নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ


বিশ্বনাথ

বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথে প্রবাসী পুত্রের নামে সরকার কর্তৃক বন্দোবস্তপ্রাপ্ত জমিতে অবৈধভাবে মাটি কাটা ও দখলের পায়তারার অভিযোগ এনে জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দিয়েছেন এক মা। রোববার (১৮ জানুয়ারি) বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ইসলামপুর (মৌলভীরগাঁও) গ্রামের মৃত আফতাব আলীর স্ত্রী এবং প্রবাসী ফয়জুর রহমানের মা ফুলমালা বেগম এ স্মারকলিপি দায়ের করেন। স্মারকলিপির ডকেট নম্বর ৩৩ (১৮.০১.২৬ ইং)। স্মারকলিপিতে ফুলমালা বেগম ..... বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে সামাজিক সংগঠন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা উপলক্ষে এক আলোচনা সভা গত বুধবার রাতে বিশ্বনাথ পৌরশহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রেজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘ নাজিরবাজারের সাবেক সভাপতি আব্দুল মান্নান রিপন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মরহুম ..... বিস্তারিত

বিশ্বনাথবিডি২৪ঃ বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া নদীর উভয় চর থেকে আবর্জনা অপসারণ,ডাস্টবিন স্থাপন, যানজটসহ ৭দফা দাবিতে গত সোমবার (১২ জানুয়ারী) প্রবাসীদের পক্ষ থেকে বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উম্মে কুলসুম রুবির কাছে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যের উইল্ট শায়ার সিটির ডেপুটি মকরম আলী আফরোজ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারপার্সন মাফিজ খান, ট্রাস্টী মনির উদ্দিন ..... বিস্তারিত

সিলেটের বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নোমান আহমদসহ ১৭ অভিযুক্তকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত বিশ্বনাথের একটি দ্রুত বিচার মামলায় এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, বিশ্বনাথ জি.আর (দ্রুত বিচার) মামলা নং–১০৫/২০২৪-এর আওতায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারায় দায়ের করা মামলায় ..... বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক:: আর্তসামাজিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সমাজ কল্যাণমূলক সংগঠন বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। সংগঠনটি জন্মলগ্ন থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সুবিধা বঞ্চিতদের সহায়তা করে মানুষের মুখে হাঁসি ফুটিয়ে প্রশংসা কুঁড়িয়েছে। সংগঠনের মাধ্যমে ইমাম-মুয়াজ্জিনদের সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে ধারাবাহিকভাবে কাজ করা সংগঠনের উদ্যোগে সোমবার সিলেটের বিশ্বনাথে শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র ..... বিস্তারিত

​বিশ্বনাথে ব্যাংকে দুঃসাহসিক চুরি


বিশ্বনাথ বিডি ২৪ || 11 January, 2026, 8:33 PM || বিশ্বনাথ


​নিজস্ব প্রতিবেদক :: ​সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের খাজাঞ্চী স্টেশন বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এই চুরির ঘটনাটি ঘটে। তবে ব্যাংকের ভল্ট ভাঙতে ব্যর্থ হওয়ায় বড় অঙ্কের টাকা চুরির হাত থেকে রক্ষা পেয়েছে এই আউটলেট। ​আউটলেটের সিসিটিভি ফুটেজ এবং ব্যাংক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ..... বিস্তারিত

বিশ্বনাখবিডি২৪:: বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের উদ্যোগেবনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে উপজেলার ৮টি ইউনিয়ন ফুটবল দলের অংশ গ্রহনে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) বিকেলে পৌর শহরের বিশ্বনাথেরগাঁও গ্রামে পুষ্প সৌরভ স্পোটিং ক্লাবের মাঠে উদ্বোধক হিসেবে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ সমন্বয়ক কমিটির ..... বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে বনার্ঢ্য আয়োজনে সাবেক-বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হলেন পৌর শহরের ভোগশাইল গ্রামস্থ শাহপিন উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মো. জালাল উদ্দীন বিএসসি। দীর্ঘ প্রায় সাড়ে ২৭ বছর শিক্ষাকতার পর অবসরে যাওয়া ওই গুণী শিক্ষককে দেশে-বিদেশে থাকা প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রদান করা হয় বিশাল বিদায় সংবর্ধনা। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় সম্মুখ মাঠে ..... বিস্তারিত

বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথ প্রেসক্লাবের ৪র্থ অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার(০৫ জানুয়ারী ) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের স্থানীয় রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট ম্যাচে ৯রানে সভাপতি একাদশ এবং ফুটবল ম্যাচে ২ গোলের ব্যবধানে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী হয়। ক্রিকেট ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করতে নামে সভাপতি একাদশ । নির্ধারিত ৫ ..... বিস্তারিত

বিশ্বনাথবিডি২৪:: সিলেট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার এক অবিস্মরণীয় নেত্রী ছিলেন। তাঁর রাজনৈতিক জীবন ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্তে পরিপূর্ণ। জাতির এই ক্রান্তিকালে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই আগামীর সুন্দর দেশ গঠনে বেগম খালেদা জিয়ার আদর্শ ও স্বপ্ন ..... বিস্তারিত