সর্বশেষ খবর

bankasiabankasia

নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ


বিশ্বনাথ

নিজস্ব প্রতিবেদক:: সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ফ্যাসিষ্টদের অধীনে ছিলাম দীর্ঘ ১৭ বছর। রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় আমাদের অসংখ্য নেতাকর্মী বিভিন্ন ধরনের মামলায় হয়রানীর শিকার হতে হয়েছে। ফ্যাসিষ্ট সরকার ক্ষমতাকে স্থায়ী করার জন্য এম. ইলিয়াস আলীর মত নেতাকে গুম করেছে। শুধু ইলিয়াস আলী নয় ..... বিস্তারিত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে খালেদ মিয়া (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সেখানকার স্থানীয় সময় গতকাল শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে শহরের ইন্ড স্ট্রিট এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তিনি।নিহত খালেদ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের কছির আলীর একমাত্র ছেলে। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার এবং দক্ষিণ আফ্রিকার স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর ..... বিস্তারিত

বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথে উপজেলার ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ৮ম মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারী) চাউলধনী স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়নের ২৯টি (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা) শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধা বঞ্চিত ও মেধাবী ১৩৬ জন শিক্ষার্থীর মাঝে ওই মেধাবৃত্তি বিতরণ করা হয়।ট্রাস্টের বাংলাদেশ কমিটির আয়োজনে অনুষ্ঠিত ৮ম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ..... বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা করে শিক্ষকতা থেকে অবসর গ্রহন করলেন বিশ্বনাথের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুবোধ রঞ্জন পাল। বুধবার (২৮ জানুয়ারি) আমেরিকা প্রবাসী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বশির আহমদের সার্বিক সহযোগিতায় শিক্ষকের অবসর উপলক্ষে সংবর্ধনা দেয়া হয় বিদ্যালয় মাঠে। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী এনাম হোসেন লালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ ..... বিস্তারিত

বিশ্বনাথবিডি২৪:: সিলেটের সুনাম ধন্য প্রবীণ অধ্যাপক ও যুক্তরাজ্য প্রবাসী কবি মো. নুরুল ইসলামের নতুন দুটি কাব্য গ্রন্থ ‘বিশ্বজুড়েআলো’এবং‘বোধ ও বেদনা’ অমর একুশে বই মেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে। এ উপলক্ষেক্ষ সোমবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বুনন প্রকাশনীর উদ্যোগে বর্ণিল প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ ..... বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সর‌ওয়ার‌উদ্দিন চৌধুরী বলেছেন, মা-বাবা হচ্ছেন শিশুদের প্রথম শিক্ষক। তাই শৈশবে শিশুদের শিক্ষার ব্যাপারে মা-বাবাকে অধিক গুরুত্ব দিতে হবে। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীরা অধিক সৌভাগ্যবান যে, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের মত একটি সংগঠন আজ থেকে ৩২ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল। যারা নিজ এলাকার ..... বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক:: দুপুর ১২টা থেকে বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আসতে শুরু করে খন্ড খন্ড মিছিল। বিশ্বনাথ পৌর শহরের কলেজ রোডের সাবেক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। বিকেল ২টায় শুরু হয় ধানের শীষের সমর্থনে বিশাল প্রচার মিছিল। এসময় ছাদখোলা গাড়ী থেকে জনসাধারণের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ..... বিস্তারিত

বিশ্বনাথবিডি২৪ঃ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউ.কে বিশ্বনাথের ৬ শত ৬৬ জন শিক্ষার্থীকে ১০ ক্যাটাগরীতে সর্বমোট ৪০ লক্ষ ৩৬ হাজার টাকার নগদ বৃত্তি প্রদান করবে। আগামীকাল শনিবার সকাল ১১ টায় বিশ্বনাথ পৌরশহরের ঐতিহ্যবাহী বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তির অর্থ প্রদান করা হবে। বিশ্বনাথের সর্ববৃহৎ এই বৃত্তি প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ ..... বিস্তারিত

বিশ্বনাথবিডি২৪; বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও তারকা ফুটবলার জামাল ভূঁইয়া বলেছেন, প্রান্তিক পর্যায়ে ফুটবলের এমন আয়োজন মুগ্ধ করার মতোই। এরকম আয়োজন অব্যাহত থাকলে আমাদের ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের এমন আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তিনি আরোও বলেন, প্রথম বারের মতো আমি বিশ্বনাথে এসেছি, একটি অসাধারণ ম্যাচও উপভোগ করেছি। খেলা খেলতে হবে মন দিয়ে, আর ..... বিস্তারিত

বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সদস্য মোঃ সফিকুল ইসলাম সফিক এর এক লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সংগঠনের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। শনিবার (২২শে জানুয়ারী) বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত প্রদান করা হয়। জানাগেছে, গত ২০ জানুয়ারী মঙ্গলবার বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি বরাবরে এক লিখিত আবেদনে মোঃ শফিকুল ইসলাম শফিক ..... বিস্তারিত