সর্বশেষ খবর

bankasiabankasia

নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ


বিশ্বনাথ

তজম্মুল আলী রাজু/ মাজহারুল ইসলাম সাব্বির:: সিলেটের বিশ্বনাথের খাজাঞ্জী ইউনিয়নের নির্ভৃত্ত পল্লী সুরমা নদীর তীর ঘেষে গড়ে উঠা শতবছরের প্রাচীণ ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের মহা-মিলনমেলা, আনন্দঘন পরিবেশে সফলভাবে সমাপ্তী হয়েছে। রোববার (৪ঠা জানুয়ারি) ২দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। লিডিং ইউনিভার্সিটির বোর্ড ..... বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে শনিবার (৩রা জানুয়ারি) খাজাঞ্চি ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার দুই দিনব্যাপী শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষ অনুষ্ঠানকে কেন্দ্র করে পল্লী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। দেশের বিভিন্ন জেলা থেকে এবং প্রবাস থেকে এসে অনেক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহন করেন। প্রায় শহ¯্রাধিক প্রাক্তণ শিক্ষার্থীদের উপস্থিতিতে মাদ্রাসা ক্যাম্পাস এক মহা-মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে ..... বিস্তারিত

বিশ্বনাথবিডি২৪:: জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে আধুনিক ও মান-সম্মত শিশু শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে ‘ব্রাইট ফিউচার স্কুল’র যাত্রা শুরু হয়েছে। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শনিবার (৩ জানুয়ারী) সকালে পৌর শহরের মোরার বাজার সংলগ্ন পূর্ব কাউপুর রোড এলাকায় অবস্থিত স্কুলের উদ্বোধন শেষে শিক্ষার্থীদেরকে নতুন বই ও স্কুল ব্যাগ প্রদান করেন অতিথিরা। ‘ব্রাইট ফিউচার স্কুল’র উদ্বোধনী অনুষ্ঠানে ..... বিস্তারিত

সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারস্থ বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়। এরপর রাত ৮টায় প্রেসক্লাব নেতৃবৃন্দ ..... বিস্তারিত

তজম্মুল আলী রাজু:- সিলেটের বিশ্বনাথে গোয়াহরি গ্রামের দক্ষিণের বড় বিলে বার্ষিক পলো বাওয়া উৎসব পালিত হয়েছে। শতবর্ষী ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসবকে ঘিরে বিলপাড়ে জড়ো হন হাজারো মানুষ। বৃহস্পতিবার (১লা জানুয়ারি) বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের বড়বিলে এই ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠিত হয়।সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই উৎসবের পস্ত বস্ত গ্রামবাসী। নির্দিষ্ট সময়ে সবাই পলো, উড়ালজাল, টেলা জাল, টানা জাল, ছিটকি ..... বিস্তারিত

বিশ্বনাথবিডি২৪:: ইসলামী দলগুলোর সমন্বয়ের গঠিত ১০ দলীয় জোট থেকে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটেরমনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হচ্ছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। সোমবার (২৯ ডিসেম্বের) মনোনয়নপত্র দাখিলের শেষ দিলে সিলেটের রিটাণিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে রাতে বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সাথে পৌর শহরের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় করে তিনি ঘোষণাটি দেন। মতবিনিময় ..... বিস্তারিত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ উপলক্ষে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার সাধারণ ছুটি দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ..... বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক:: কুরআনের সুমধুর সুরের মূর্ছনায় মুখরিত হলো সিলেটের প্রবাসী অধ্যুষিত জনপদ বিশ্বনাথ। জাঁকজমকপূর্ণ আয়োজন আর হৃদয়স্পর্শী তেলাওয়াতের মধ্য দিয়ে সম্পন্ন হলো প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় ও বিশ্বনাথের প্রথম অনলাইন নিউজপোর্টাল বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতা-২০২৫ এর গ্রান্ড ফাইনাল। ফাইনালের ৯ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম আসরে ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’-এর মুকুট পরেছেন উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মাওলানা ..... বিস্তারিত

বিশ্বনাথবিডি২৪:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ- ওসমানীনগর) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রতিকের প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সোমবার(২৯ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে সংসদীয় আসন ২৩০ এর মনোনয়ন ফরম জমা দেন। মনোনয়ন ফরম জমা শেষে অধ্যাপক আব্দুল হান্নান সাংবাদিকদের বলেন,আল্লাহর উপর ভরসা করে জনগণের সমর্থন নিয়ে আমি মনোনয়ন ফরম জমা দিয়েছি। নির্বাচিত হলে ..... বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক::: ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন জমাদানের শেষদিনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা। একই সাথে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের জ্যেষ্ঠ ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ..... বিস্তারিত