বিস্তারিত
  • বিশ্বনাথে ১ম আব্দুর রব ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 January, 2019, 7:18 PM || খেলাধুলা, বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪::সিলেটের বিভিন্ন উপজেলা ও থানার ৩২টি টিমের অংশ গ্রহনে ১ম আব্দুর রব ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুক্রবার রাতে শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার।
    টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জুনেদ আহমদের সভাপতিত্বে ও ভাষ্যকার মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউ/পি সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. কছির আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্ঠা আব্দুর রহমান খালেদ, শিক্ষানুরাগী মোহাম্মদ নূরুল ইসলাম, মফিক মিয়া।
    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আহমদ আলী, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, সদস্য ফহিম আহমদ, বাবলু, সাজন আহমদ, রাহিম আহমদ, রুবেল আহমদ প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ