বিস্তারিত
  • বিশ্বনাথে নাজির বাজার প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম আসর শুরু


    বিশ্বনাথ বিডি ২৪ || 03 April, 2026, 9:39 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথে শুক্রবার (৩রা এপ্রিল) নাজির বাজারের পশ্চিমের মাঠে শুরু হয়েছে নাজির বাজার প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম আসর। সিলেটের ৭টি ফুটবল দলের অংশগ্রহনে ফুটবল লীগের উদ্বোধন উপলক্ষে স্থানীয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
    নাজির বাজার ফুটবল লীগ কমিটির সিনিয়র সহসভাপতি হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন।
    উদ্বোধকের বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সাহিদুল ইসলাম সাহিদ।
    নাজির বাজার প্রিমিয়ার ফুটবল লীগ কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মঞ্জু ও অগ্রগামী যুব সংঘের সাধারণ সম্পাদক শাহ সাইদুল ইসলাম সুজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, শেখ রিহান উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি আসাদুজামান নূর আসাদ, অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আবুুল কালাম রুনু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন রাহিন, সাধুগ্রাম সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আবুল হাসান মিনার, ক্রীড়ানুরাগী সেলিম আহমদ, সমাজসেবক শহিদুল ইসলাম সেলিম।
    উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে থান্ডার্স ও ফিলিস্তিন এফসি।
    খেলায় প্রধান রেফারি হিসেবে ছিলেন, হাসানুজামান মিলন ও সহকারি রেফারি হিসেবে ছিলেন, ময়নুল ইসলাম ও কবির মিয়া।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ