বিস্তারিত
  • বিশ্বনাথে ফ্যানের সাথে তরুণের নিথর দেহ!


    বিশ্বনাথ বিডি ২৪ || 30 March, 2026, 9:37 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথিবিডি২৪:: বিশ্বনাথে রুমন আহমদ (২০) নামে এক তরুণের ঝুলন্ত নিথর দেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের বড়খুরমা (উত্তর) গ্রামের আব্দুল হামিদের ছেলে। আজ সোমবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনে পুলিশ। এর আগে রবিবার (২৯ মার্চ) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

    পুলিশ ও পরিবার সূত্র জানায়, রুমন কৃষি কাজে সম্পৃক্ত ছিলেন। ঘটনার দিন রাতে তিনি স্বাভাবিকভাবেই স্থানীয় পনাউল্লাহ বাজারে ঘুরতে যান। সবার অগোচরে বাড়ি ফিরে তার বড় ভাই দিলোয়ারের শয়নকক্ষে প্রবেশ করেন। ওইদিন দিলোয়ার ছিলেন শ্বশুরালয়ে। পরে, রাতের কোনো এক সময় ওই ঘরেই গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস নেন তিনি। পরদিন সকাল ১১টা পর্যন্ত ওই ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের অন্য লোকজন লক্ষ্য করেন দরজা ভেতর থেকে আটকানো। ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। দেখতে পান ফ্যানের সাথে ঝুলছে রুমনের নিথর দেহ। তবে, কী কারণে এমনটি ঘটল তা জানাতে পারেনি কেউ।

    বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ