বিস্তারিত
  • ইলিয়াস আলীর মায়ের সাথে দেখা হয়নি প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা হুমায়ুনের : ১০টি স্থানে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়


    বিশ্বনাথ বিডি ২৪ || 23 March, 2026, 11:31 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথে ১০টি স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের কুশল বিনিয়ময় করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্ঠা (পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। পাশাপাশি বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সুহেল আহমদ চৌধুরীর কবর জিয়ারত ও তাঁর পরিবারের খোঁজ খবর এবং বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের পিতা প্রয়াত সুরুজ আলীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে কারিকোনা গ্রামে যান। অন্যদিকে সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর মা সূর্যবান বিবিকে দেখতে ফলমুল আর মিষ্ঠি নিয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বনাথে রামধানা গ্রামের বাড়িতে যান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদা) হুমায়ুন কবির। এসময় ইলিয়াস আলীর সহধর্মীনি সিলেট ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীসহ পরিবারের কোন সদস্যরা বাড়ীতে না থাকায় কারো সাথে দেখা হয়নি হুমায়ুন কবিরের। প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা হুমায়ুন কবির বলেন, সাবেক সংসদ সদস্য ও “নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর বয়োবৃদ্ধ মমতাময়ী মাকে তাঁর বাড়ীতে দেখতে এসেছিলাম। তিনি ঘুমিয়ে পড়ায় তাঁর সাথে আমার আর দেখা হয়নি।
    সোমবার (২৩ মার্চ) সকালে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের কুশল বিনিময় করতে বিশ্বনাথে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্ঠা (পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির। তিনি প্রথমে লামাকাজি ইউনিয়নবাসীর সাথে স্থানীয় বাজারের একটি কমিউনিটি সেন্টারে,খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাদশা মিয়ার বাড়ীতে খাজাঞ্চি ইউনিয়নবাসির সাথে,অলংকারি ইউনিয়নের পনা উল্লা বাজারে ও মিরগাঁও গ্রামে স্থানীয় মেম্বার সায়েস্থা মিয়ার বাড়ীতে অলংকারি ইউনিয়নবাসির সাথে, আমতৈল বাজারে রামপাশা ইউনিয়নবাসির সাথে,দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলীর বাড়ীতে ও হাবড়া বাজারে দৌলতপুর ইউনিয়নবাসীর সাথে, বিশ্বনাথ বাজারে যুক্তরাজ্য বিএনপি নেতা মিছবাহ উদ্দিনের অফিসে বিশ্বনাথ পৌরবাসীর সাথে, মৌজপুর গ্রামে স্থানীয় ইউপি সদস্য আঙ্গুর আলীর বাড়ীতে দেওকলস ইউনিয়নবাসীর সাথে এবং দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামে যুক্তরাজ্য বিএনপি নেতা তৈয়বুর রহমান হুমায়ুনের বাড়ীতে দশঘর ইউনিয়নবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ন করেন।


    এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, আব্বাস আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম নূর উদ্দিন, বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল, আলতাব মিয়া, জয়নাল আবেদীন, আব্দুস সালাম, আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা মুসলিম আলী, সংগঠক সিরাজ আহমদ, ফারুক মিয়া, হাজী বেলাল মিয়া, আব্দুর রকিব, সুপন মিয়া, তোরণ মিয়া, মনছুর আলী, রওশন আহমদ, ছয়ফুল ইসলাম, রুমেল আলী, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, রুমেল আলী, আমির আলী, আব্দুল আহাদ, নজির আহমদ, নিজাম উদ্দিন, মঞ্জুর আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ