বিস্তারিত
  • বিশ্বনাথ ইউনিয়নবাসীকে আসাদুজামান নূর আসাদের শুভেচ্ছা


    বিশ্বনাথ বিডি ২৪ || 20 March, 2026, 7:40 PM || বিশ্বনাথ


    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ সদর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, বিশ্বনাথ সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, মরহুম শেখ রিহান উল্লাহ মুন্সী বাংলাদেশ শাখার সভাপতি, ও হাছন রাজা লোক সাহিত্য সংস্কৃতি পরিষদ সিলেটের সহসভাপতি আসাদুজামান নূর আসাদ।
    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি বিশ্বনাথ ইউনিয়নবাসীসহ প্রবাসে অবস্থানরত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, এক শুভেচ্ছা বার্তায় আসাদুজামান নূর আসাদ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ ও খুশির বার্তা নিয়ে সমাগত। ঈদ মানেই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির উৎসব। এই আনন্দের দিনে আমি বিশ্বনাথ সদর ইউনিয়নবাসীর প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আমার প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদের নিরন্তর শুভেচ্ছা। ঈদের এই পবিত্র ক্ষণে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ