বিস্তারিত
  • বিশ্বনাথ পৌরবাসীকে মেয়র পদপ্রার্থী মতিউর রহমান সুমনের শুভেচ্ছা


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 March, 2026, 7:56 PM || বিশ্বনাথ


    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাজ্য বিএনপি নেতা, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবক মতিউর রহমান সুমন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি বিশ্বনাথ পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, এক শুভেচ্ছা বার্তায় মতিউর রহমান সুমন বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ ও খুশির বার্তা নিয়ে সমাগত। ঈদ মানেই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির উৎসব। বিশ্বনাথের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। এই আনন্দের দিনে আমি বিশ্বনাথ পৌরসভার প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আমার প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদের নিরন্তর শুভেচ্ছা।

    মতিউর রহমান সুমন বলেন, বিশ্বনাথ পৌরসভা একটি পরিচ্ছন্ন, আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। ঈদের এই পবিত্র ক্ষণে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন,আমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়াই এবং মিলেমিশে একটি সুন্দর বিশ্বনাথ পৌরসভা গড়ে তুলি। পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘাযু কামনা করে বলেন, “ঈদ মোবারক, আমাদের বিশ্বনাথ পৌরসভা হোক সম্প্রীতির।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ