বিশ্বনাথ বিডি ২৪ || 18 March, 2026, 10:52 PM || বিশ্বনাথ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহসাধারণ সম্পাদক, বিশিষ্ঠ সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ কবির মিয়া। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি বিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, এক শুভেচ্ছা বার্তায় মোহাসম্মদ কবির মিয়া বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ ও খুশির বার্তা নিয়ে সমাগত। ঈদ মানেই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির উৎসব। এই আনন্দের দিনে আমি বিশ্বনাথ উপজেলার প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আমার প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদের নিরন্তর শুভেচ্ছা। ঈদের এই পবিত্র ক্ষণে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।



