বিস্তারিত
  • বিশ্বনাথে বাজার তদারকি করলেন এমপি তাহসিনা রুশদীর


    বিশ্বনাথ বিডি ২৪ || 17 March, 2026, 9:47 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাজার তদারকি করলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর।

    মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার পরিদর্শনকালে চাউল, ডাউল, খেজুর, পিয়াজ, সোলা, ও সবজির দোকানগুলোতে ব্যবসায়ীদের সাথে তিনি কথা বলেন এবং বাজারে আসা ক্রেতাদের অভিযোগ ও অভিজ্ঞতা শোনেন।

    সদ্য বিজয়ী সংসদ সদস্য তাহসিনা রুশদীর ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সঠিক ও ন্যায্যমূল্যে বিক্রির আহ্বান জানান। এ সময় এমপি বলেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে অধিক মুনাফা অর্জনের চেষ্টা করে, যা অনৈতিক এবং স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যায়। এজন্য বাজার নিয়ন্ত্রণ করা সবার দায়িত্ব।

    এসময় বিশ্বনাথ থানার একদল পুলিশ, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ