বিশ্বনাথ বিডি ২৪ || 10 February, 2019, 6:44 PM || খেলাধুলা, বিশ্বনাথ
তজম্মুল আলী রাজু :: ১৫ ফেব্রুয়ারী (শুক্রবার) দেশের মাটিতে পা রাখছে বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশন ইউকে। ২৬ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন এসোসিয়েশনের সভাপতি দৌলত খান বাবুল, ভাইস-চেয়ারম্যান আলম শেখ, জাকির হোসেন কয়েসসহ দলের ম্যানেজার, কোচ ও খেলোয়াড়রা।
এসোসিয়েশন সূত্রে জানাগেছে, বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশন ইউকে (বিএসএস) দলটি ৪টি প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে দলটি। ১৭ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু মিনি স্টেডিয়াম (ধীতপুর) ১ম ম্যাচ, ১৯ ফেব্রুয়ারী জানাইয়া মাঠে ২য় ম্যাচ, ২০ ফেব্রুয়ারী জাফলংয়ে ৪র্থ ম্যাচ ও ২২ ফেব্রুয়ারী লামাকাজিতে ৩য় প্রীতি ম্যাচ খেলবে বিএসএস ইউকে দলের খেলোয়াড়েরা।
এছাড়া ১৮ ফেব্রুয়ারী বিশ্বনাথের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিদর্শনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে দলটি ব্যস্থ সময় অতিবাহিত করবে বলে জানাগেছে।



