বিস্তারিত
  • বিশ্বনাথে ৩য় সিংগেরকাছবাজার ফুটবল টুর্নামেন্টে উদ্ভোধন


    বিশ্বনাথ বিডি ২৪ || 09 February, 2019, 8:32 PM || খেলাধুলা, বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪:: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছবাজারে উদয়ন ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত ৩য় সিংগেরকাছবাজার ফুটবল টুর্নামেন্ট আজ  বাজারের পশ্চিমের মাঠে অনুস্টিত হয়।  খেলায় সাবেক ইউপি চেয়ারম্যান আবারক আলীর সভাপতিত্বে ও হাফিজ আরব খাঁনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান, ক্রীড়ানুরাগী কলমদর আলী।

    এসময় উপস্থিত ছিলেন আবারক আলী মেম্বার, আলহাজ্ব নজরুল ইসলাম, ইউপি সদস্য ইরন মিয়া, নুরউদ্দিন, গোলাম হুসেন, সমাজ সেবক আফরোজ আলী, মানিক মিয়া, খলিলুর রহমান, ব্যবসায়ী ইয়াকুব আলী, ফুটবল ক্লাব সভাপতি ইরন মিয়া, আনোয়ার, ক্রিড়ানুরাগী আলমগীর হোসেন, মোস্তফা, আলম সাদ্দাম, শওকত উক্ত খেলায় যে দুটি দল অংশ গ্রহন করে ভাটুপাড়া স্পোর্টিংক্লাব বনাম সানজানা এলিভেন স্পোর্টিং ক্লাব লাউতলা, ট্রাই বেকারের মাধ্যমে সানজানা স্পোর্টিং ক্লাব বিজয় লাভ করে।

    ধারাভাষ্যকার হিসেবে ছিলেন জুয়েল মোহাম্মদ আলী লিটন ও গনি।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ