বিস্তারিত
  • বিশ্বনাথে আজ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে আসছেন দেশ সেরা খেলোয়াড়রা


    বিশ্বনাথ বিডি ২৪ || 03 February, 2019, 3:05 PM || খেলাধুলা, বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪:: বিশ্বনাথের শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ রাত ৮টায় প্রথম আব্দুর রব দ্বৈত ব্যাডমিন্টর টুর্ণামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে দেশ সেরা খেলোয়াড়েরা অংশ নিচ্ছেন। তাদের ক্রীড়া নৈপূণ্যে পিপাসু দর্শক পাবেন মনের প্রশান্তি। আশা জাগানিয়া তারকাদের নৈপূণ্য উপভোগ করতে ইতিমধ্যে ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দ লক্ষ্য করা গেছে। আর মাঠের কারুকাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজক কমিটি।
    জুনিয়র ওয়ার্ল্ড রেংকিংয়ের ৫১ নং খেলোয়াড় সাজ্জাদ, সিবগাদ ও বিভিন্ন সময়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সৌরভ, বাঙ্গালসহ তারকা খেলোয়াড়ের অংশ গ্রহনে জমে উঠেছে টুর্নামেন্ট।
    সেমিফাইনাল খেলায় যে ৪টি দল পরস্পরের মোকাবেলা করবে তারা হলো-প্রজাপতি বনাম রেখা গিফট সেন্টার বিশ্বনাথ ও আজাদ-খোকন জুটি বনাম ক্লাসি বিশ্বনাথ।
    সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ করার জন্য ক্রীড়াপ্রেমি দর্শকদের উপস্থিতি কামনা করেছেন টুর্ণামেন্ট আয়োজক কমিটি।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ