বিশ্বনাথ বিডি ২৪ || 01 February, 2019, 4:52 PM || খেলাধুলা, বিশ্বনাথ
বিশ্বনাথ বিডি ২৪ :: প্রথম আব্দুর রব দ্বৈত ব্যাডমিন্টর টুর্ণামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা আগামী ৩রা ফেব্রুয়ারি রোববার রাত ৮টায় বিশ্বনাথ উপজেলার শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
সেমিফাইনাল খেলায় যে ৪টি দল পরস্পরের মোকাবেল করবে তারা হলো-প্রজাপতি বনাম রেখা গিফট সেন্টার বিশ্বনাথ ও আজাদ-খোকন জুটি বনাম ক্লাসি বিশ্বনাথ।
জানাগেছে, জুনিয়র ওয়াল্ড র্যাকিং এর ৫১ নং খেলোয়াড় সিবগাদ উল্লাহ ও বিভিন্ন সময়ের ব্যাডমিন্টর টুর্ণামেন্টের বাংলাদেশ চ্যাম্পিয়ন সাজ্জাদ, সুমন, পরশ, লোকমান, সৌরভ বাঙ্গালসহ তারকা খেলোয়াড়েরা উক্ত খেলায় ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করবেন।
ক্রীড়াপ্রেমি দর্শকদের খেলা উপভোগ করার জন্য টুর্ণামেন্ট আয়োজন কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।



