বিশ্বনাথ বিডি ২৪ || 19 September, 2026, 4:29 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. খসরু মিয়ার ব্যবস্থাপনায় মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকের আর্থিক সহায়তা পেয়েছেন প্রতিবন্ধী ও হতদরিদ্র পাঁচ শতাধিক মানুষ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় আমতৈল গ্রামে খসরু মিয়ার বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মহরম আলীর সভাপতিত্বে রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মো. খসরু মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি লাল মিয়া, ইসলাম আলী, রামপাশা ইউনিয়নের ৩ নম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি সেরুজ্জামান সেরু, নবীগঞ্জের দারুল উলুম মাদ্রাসা দিনারপুরের শিক্ষাসচিব মাওলানা মুর্শেদ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পেশাল স্কুলের প্রধান শিক্ষক মো. জাকারিয়া।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ রায়হান আহমদ। এ সময় উপস্থিত ছিলেন রামপাশা সিএনজি স্ট্যান্ডের সভাপতি মনশাদ মিয়া ও রামপাশা ইউনিয়নের ৮ নম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।



