বিস্তারিত
  • বিশ্বনাথে ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 09 December, 2019, 6:16 PM || খেলাধুলা, বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪:-বিশ্বনাথে শাহওলী খন্দকার (রহ.) সমাজ কল্যাণ সংস্থা, পশ্চিম শ্বাসরাম এর উদ্যোগে ও রেখা ইলেকট্রনিক্স বিশ্বনাথের ব্যবস্থাপনায় ‘১ম ইয়ং স্টার একক ক্যারাম প্রতিযোগিতার’ ফাইনাল খেলা আজ সোমবার (৯ ডিসেম্বর) পশ্চিম শ্বাসরামস্থ হাজী রশিদ আলী মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ফয়ছল আহমদকে হারিয়ে আব্দুস সালাম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জিতে নেন ২১ ইঞ্চি রঙ্গিণ টেলিভিশন।
    খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তরুণ সমাজসেবক ও শাহওলী খন্দকার (রহ.) সমাজ কল্যাণ সংস্থা, পশ্চিম শ্বাসরাম এর সভাপতি মো. কছির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথের তরুণ ব্যবসায়ী ও রেখা ইলেকট্রনিক্স এর পরিচালক মো. ফয়জুর রহমান।
    শাহওলী খন্দকার (রহ.) সমাজ কল্যাণ সংস্থা, পশ্চিম শ্বাসরাম এর সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম শ্বাসরাম গ্রামের মুরব্বী নুরুল হক লেচু, মো. জিলু মিয়া, আব্দুল মতিন, শুকুর আলী, ক্রীড়ানুরাগী আরব শাহ, শাহওলী খন্দকার (রহ.) সমাজ কল্যাণ সংস্থা, পশ্চিম শ্বাসরাম এর সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম।
    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহওলী খন্দকার (রহ.) সমাজ কল্যাণ সংস্থা, পশ্চিম শ্বাসরাম এর সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, প্রচার সম্পাদক আহমদ আলী, সৌদি আরব প্রবাসী সেবুল মিয়া, সংস্থার সদস্য কবির মিয়া, ফয়ছল আহমদ, শাহজাহান আহমদ শিশু, সুমন মিয়া, সামিদ হাসান কর্ণাল, রুমেল খান, রুবেল আহমদ, ফরিদ আহমদ, সংগঠক ফয়ছল মিয়া, দুলাল আহমদ, রফিক আহমদ, আব্দুস সালাম প্রমুখ। সভা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ