বিস্তারিত
  • বিশ্বনাথের গোবিন্দপুরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


    বিশ্বনাথ বিডি ২৪ || 20 March, 2019, 9:42 PM || খেলাধুলা


    বিশ্বনাথ বিডি ২৪:: বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দপুরের পশ্চিমের মাঠে আজ বুধবার বিকালে ১ম জোনাকি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলিগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খাঁন। তাঁর বক্তব্যে বলেছেন-খেলাধুলার মাধ্যমে বিশ্বের দরবারে দেশ ও জাতি কাছে পরিচিত হওয়া সম্ভব, তাই নতুন প্রজন্মের ছেলেরা পড়া-লেখার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে।
    জোনাকি ফুটবল টুর্নামেন্টের সভাপতি বাবুল মিয়ার সভাপত্বিতে সদস্য শিপন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদরের ইউনিয়নের প্যানেল চেয়্যারম্যান মো. রফিক হাসান, সাংবাদিক মো. মিছবাহ উদ্দিন, ধারা ভাষ্যকার জামাল আহমদ।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, ক্লাবের উপদেষ্টা চাঁন মিয়া, জালাল মিয়া, আব্দুল মান্নান, আসিক মিয়া, আব্দুল গনি, গৌছ আলী, মনির আলী, একতা স্পোটিং ক্লাবের সভাপতি সাহেল আহমদ, জোনাকি স্পোটিং ক্লাবের অধিনায়ক আনোয়ার মিয়া, আয়োজক কমিটির সদস্য বাবুল,আবু, শামিম, জিলু মিয়া, সুফিয়ান, হামিদ, তুহিন, মুকিত,বাদশা,রাসেল ,জামাল ,শিপন,নাঈম, জিলু,সাবুল ,জুবায়ের, দিলাল, শাহিন, কামাল, মনির, সাজু, পারবেজ, রাজ্জাক, মাসুক, শিহাব, আলী।
    উদ্বোধনী খেলায় একতা স্পেটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে সোনার বাংলা স্পেটিং ক্লাব বিজয়ী হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ