বিশ্বনাথ বিডি ২৪ || 09 March, 2019, 7:42 PM || খেলাধুলা, বিশ্বনাথ
বিশ্বনাথ বিডি ২৪:: সিলেট জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ছোট ভাই এম.আছকির আলী বলেছেন-জনপ্রিয় ফুটবল খেলা আজ হারিয়ে যেতে বসেছে। গ্রাম-গঞ্জে অনেক প্রতিভাবান যুবক রয়েছে। কিন্তু খেলার মাঠ না থাকায় প্রতিভাবান যুবকেরা তাদের প্রতিভা বিকশিত হচ্ছেনা।
তিনি বলেন-সরকারি পৃষ্ঠপোষকতায় এই ফুটবল খেলাকে আরো এগিয়ে নিতে হবে। না হলে ধীরে ধীরে ফুটবল খেলা হারিয়ে যাবে। তিনি আজ শনিবার বিশ্বনাথের ঐতিহ্যবাহী জানাইয়া ফুটবল মাঠে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হিরামন ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলি বলেন।
ধারাভাষ্যকার দিলসাদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক ইউপি সদস্য নূরুল হক, ক্রীড়ানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া, ক্রীড়ানুরাগী সুরমান খান, বাউল সমুজ আলী, বাবুল মিয়া, শাহ আমির উদ্দিন, ওয়াসিম আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।



