বিশ্বনাথ বিডি ২৪ || 13 February, 2018, 9:55 PM || বিনোদন
বিশ্ব ভালোবাসা দিবসের বার্তায় স্ত্রী আমাল ক্লুনির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করলেন বছর ষাটের হলিউডি হার্টথ্রব জর্জ ক্লুনি। ২০১৬ সালে দ্বিতীয় স্ত্রী আমালের সঙ্গে তার বিচ্ছেদের জল্পনায় উচ্ছ্বসিত হয়ে উঠেছিল নারীমহল। কিন্তু সব রটনা উড়িয়ে কিছু দিন পরেই যমজ সন্তান আসে জর্জ-আমালের সংসারে।
প্রেমের সপ্তাহের শুরুতে এক সাক্ষাৎকারে জর্জ প্রকাশ্যে জানালেন, আমালই তার সব। বলেছেন, ‘ওকে দেখেই মনে হয়েছিল, ওর জন্য জীবন দিয়ে দিতে পারি। কারো জন্য এরকম মনে হয়নি। আমি কখনো পিতৃত্বকে গুরুত্বই দিতাম না। কিন্তু আমাল জীবনে আসার পর, ওর সঙ্গে পৃথিবীর সব সৌভাগ্য ভাগ করে নিতে চাইলাম। দাম্পত্য, সন্তানসুখ সব কিছুর জন্য ধন্যবাদ আমালকে। তুমিই আমার মিস রাইট, আমার একমাত্র ভ্যালেন্টাইন।’ হারপারস বাজার।
এই নিউজটি সর্বমোট পঠিত হয়েছে:
৮