বিস্তারিত
  • বিশ্বনাথের শ্বাসরাম গ্রামে ইয়ং স্টার একক ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন


    বিশ্বনাথ বিডি ২৪ || 26 October, 2019, 6:28 PM || খেলাধুলা, বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪:-  ৬৬ টি টিমের অংশ গ্রহনে আজ শনিবার (২৬ অক্টোবর) বিশ্বনাথের পশ্চিম শ্বাসরাম গ্রামে শুরু হয়েছে ‘১ম ইয়ং স্টার একক ক্যারাম প্রতিযোগিতা’। শাহওলী খন্দকার (রহ.) সমাজ কল্যাণ সংস্থা পশ্চিম শ্বাসরাম এর উদ্যোগে ও রেখা ইলেকট্রনিক্স এর ব‌্যবস্থাপনায় স্থানীয় রশিদ আলী মার্কেটে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সংস্থার সভাপতি, ক্রিড়ানুরাগী মো. কছির আলী ক্যারাম প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
    সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল কাইয়ুম শাকি।
    এসময় উপস্থিত ছিলেন পশ্চিম শ্বাসরাম গ্রামের প্রবীণ মুরব্বী হাজী মো. কুটি মিয়া, ক্রীড়ানুরাগী শাহজাহান আহমদ শিশু, আহমদ আলী, রুমেল খান, ফয়ছল আহমদ, সুমন মিয়া, ফরহাদ মিয়া, ইমরান আহমদ, সামিদ হাসান কর্ণাল, এমরান আহমদ, সাহেদ মিয়া, লখন মিয়া, টুনু মিয়া, আনোয়ার আলী প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ