বিস্তারিত
  • বিশ্বনাথে অলংকারী ফুটবল এসোসিয়েশনের সভাপতি জসিম খান সংবর্ধিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 10 September, 2019, 6:57 PM || খেলাধুলা, বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪:: বিশ্বনাথে আজ মঙ্গলবার অলংকারী ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি, ক্রীড়াবীদ ও তরুণ সমাজসেবক জসিম খানের যুক্তরাজ্য গমণ উপলক্ষে সংবর্ধনা দিয়েছে অলংকারী ফুটবল এসোসিয়েন।
    ইউ/পি সদস্য আব্দুল ওদুদ এর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার এ .কে. এম. তুহেমের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।

    সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি জসিম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ খান, ফুটবলার জসিম উদ্দিন, সুবেল আহমদ। এসময় অলংকারী ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  সভা শেষে জসিম খানকে এসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেষ্ট উপহার প্রদান করা হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ