বিস্তারিত
  • বিশ্বনাথে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন : তরুণ ক্রীড়াচক্র খাদিমপুর চ্যাম্পিয়ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 22 March, 2019, 8:16 PM || খেলাধুলা, বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪:: বিশ্বনাথে হাজার হাজার দর্শকের উপভোগে আজ (২২ মার্চ) শুক্রবার জানাইয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে হিরামন সমাজ কল্যাণ স্পোটিং ক্লাব আয়োজিত আর্šÍজাতিক মাতৃভাষা ফুটবল টুর্নামেন্ট। জনতা সংঘ শ্রীধরপুর ও তরুণ ক্রীড়াচক্র খাদিমপুরের পক্ষে অংশ নেয়া দেশী-বিদেশী খেলোয়াড়দের ক্রীড়া নৈপূণ্যে মুগ্ধ দর্শকেরা।
    খেলায় পথমার্ধে তরুণ ক্রীড়াচক্র খাদিমপুর প্রতিপক্ষের জালে দুটি গোল করে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে জনতা সংঘ শ্রীধরপুর গোল পরিশোধ করে খেলা ট্রাইব্রেকারে গড়াল। ট্রাইব্রেকারে ৫-৪ গোলে টুর্নামেন্টে জনতা সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তরুণ ক্রীড়াচক্র। জিতে নেয় প্রথম পুরস্কার একটি নতুন মোটরসাইকেল।
    খেলার পূর্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. পংকি খান ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. গৌছ খান।
    ফাইনাল খেলা শেষে স্থানীয় মাঠে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর্šÍজাতিক মাতৃভাষা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. নুনু মিয়া।


    ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিঠন ও দিলসাদ আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজসেবক মো. মিছবাহ উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিরামত সমাজ কল্যাণ স্পোটিং ক্লাবের সভাপতি বাবুল মিয়া, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান (সাবেক) আহমদ নূর উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ঠ সমাজসেবক হাজী ময়নুর রহমান, ক্রীড়ানুরাগী বসারত আলী বাচা, মো. সেবুল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মকদ্দুছ আলী, বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল জলিল জালাল, ক্রীড়ানুরাগী নূরুল হক মেম্বার, নিখিল পাল, আব্দুর রব, শাহ আলম খোকন, নাজিম উদ্দিন, হাসমত আলী, সুরমান খান, শাহ আমির উদ্দিন, শাহজাহান, মোবারক হোসেন, তাজিম, ওয়াসিম উদ্দিন, আজিজুর রহমান, শাহ নিজাম, জুবায়ের আহমদ জয়, মুহিন মিয়া, আল-আমিন, রায়হান মিয়া, মামুন, এমরান, ফাহিম প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ