বিশ্বনাথ বিডি ২৪ || 12 September, 2019, 5:18 PM || খেলাধুলা, বিশ্বনাথ
বিশ্বনাথ বিডি ২৪:: বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি, শিক্ষানুরাগী তজম্মুল আলী রাজু বলেছেন, জীবন প্রতিষ্ঠার মূল জায়গা হল প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক শিক্ষা ছাড়া কোনভাবেই সামনের দিকে এগিয়ে যাওয়া কঠিন। এক্ষেত্রে প্রত্যেক অভিভাবককে প্রাথমিকে বিনিয়োগ করে শিশুদেরকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। মূল ভিত্তি শক্তিশালী হলে সামনে এগিয়ে যাওয়া কঠিন কাজ নয়। এ ব্যাপারে প্রত্যেক শিশুকে প্রাথমিক শিক্ষার জন্য আলাদাভাবে গুরুত্ব দেয়ার জন্য সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানান। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) বিশ^নাথে দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটিজুরা বার্তার উদ্যোগে ও মুক্তার আলী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিঙ্গেরকাছ (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোহর আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আব্দুল মজিদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল মডান একাডেমি সিঙ্গেরকাছের প্রিন্সিপাল এইচ.এম আরশ আলী, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিক হোসেন, সিংরাওলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকরি শিক্ষক শাহিন আহমদ, মাটিজুরা বার্তা সম্পাদক আহমদ আলী হিরণ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক তৃষনা রানী লস্কর, রাণী আক্তার, মণি আক্তার, দিলোয়ারা বেগম, প্যারা শিক্ষক কুলছুমা বেগম প্রমুখ।
এদিকে মাটিজুরা বার্তার উদ্যোগে ও মুক্তার আলী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সিঙ্গেরকাছ (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সভাপতিত্বে ও মাটিজুরা বার্তা সম্পাদক আহমদ আলী হিরণ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ইরণ মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিঙ্গেরকাছ (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক শিপন দাস, আমিনা বেগম, রোজিনা বেগম, স্বপ্না রাণী দে, আফিয়া বেগম, শাহিনুর রহমান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত বিদ্যালয়ের শিক্ষার্থী করেন মারুফ আহমদ। গজল পরিবেশন করেন আফসানা বেগম।
অনুষ্ঠান শেষে ৬টি বিদ্যালয়ের ১৩৮ জন শিক্ষার্থীদের মধ্যে ১টি করে ফাইল ও কলম বিতরণ করা হয়।



