বিশ্বনাথ বিডি ২৪ || 15 March, 2026, 7:41 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক::গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ‘নিখোঁজ” বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার দাবিতে রবিবার (১৫ মার্চ) বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রামপাশা ইউনিয়ন বিএনপি নেতা ও আমতৈল গ্রামের বিশিষ্ঠ মুরব্বী মধু মিয়ার সভাপতিত্বে এবং এমসি কলেজ ছাত্রদলের সহসভাপতি আলিম উদ্দিনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহতাব উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা শিহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ^নাথ উপজেলা বিএনপি নেতা ও হযরত শাহজালাল (রহ.) মাজার মিলাদ পরিচালনা কমিটির সহসভাপতি এনাম শাহ, বিএনপি নেতা মাহবুব আলম মুসা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আফাজ উদ্দিন, রব মিয়া, খছরু মিয়া, সাবেক মেম্বার আব্দুল কাইয়ুম, সুরত মিয়া, ফয়জুল হক, আব্দুল মজিদ, যুবদল নেতা আলা উদ্দিন আলাই, জুনায়েদ হোসেন, লায়েছ মিয়া, মখলিছ মিয়া, কামরান আহমদ, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমদ, আব্দুল হামিদ রানা, হুসাইন আহমদ। ইফতারের পূর্বে মুসলিম উম্মাহের জন্য দোয়া পরিচালনা করেন, মাখরগাঁও জামে মসজিদের ইমাম।




