বিস্তারিত
  • প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নগদ অর্থ বিতরণ


    বিশ্বনাথ বিডি ২৪ || 08 March, 2026, 10:40 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথে ‘প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে অলংকারী ইউনিয়নের সাড়ে ৫ শতাধিক অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

    রোববার (৮ মার্চ) বিকেলে অলংকারী গ্রামের একটি শপিং কমপ্লেক্সের সামনে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট সাড়ে ৫ লাখ টাকা বিতরণ করা হয়। প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি প্রবাসী অ্যাডভোকেট রশিদ আলীর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমনের পরিচালনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক।

    তিনি বলেন, প্রবাসীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানবসেবার মতো মহৎ কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে প্রবাসীর অবদান অপরিসীম। তাই আমাদের পক্ষ থেকে প্রবাসীদের জন্য দোয়া করা আমাদের অবশ্যই কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি নুনু মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার আলহাজ্ব শামীম আহমদ, সিলেট জেলা বারের শিক্ষানবিশ আইনজীবি মতিউর রহমান, সমাজসেবক ঝানু মিয়া, দবির মিয়া।

    অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ক্বারী তুহিন আহমদ ও স্বাগত ট্রাস্টের বাংলাদেশ সমন্বয়ক রফিকুল ইসলাম মেম্বার।

    এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ