বিশ্বনাথ বিডি ২৪ || 02 March, 2026, 5:25 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথে সোমবার (২রা মার্চ) বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়নের বিভিন্ন জামে মসজিদের ইমাম ও মোয়ঁিজ্জনদের সম্মানে সম্মানী প্রদান করেছে, বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। প্রতি বছরের মতো এ বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪১ জন প্রতিনিধির মাধ্যেমে ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে সম্মনী প্রদান করা হয়।
সম্মানী প্রদান উপলক্ষে এক আলোচনা সভা স্থানীয় রামসুন্দর অগ্রগামি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি মো. গৌছ আলী।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের স্থানীয় কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিক্ষাবীদ মুহাম্মদ ইমাদ উদ্দিন, রামসুন্দর অগ্রগামি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারী, মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, ট্রাস্টি আজিজুর রহমান রুমেল। এসময় ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী নিতে আসা ৪১ জন প্রতিনিধিসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



