বিশ্বনাথ বিডি ২৪ || 28 February, 2026, 10:27 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথ পৌর শহরের শরিষপুর-পুরান বাজারের সর্বস্তরের মানুষের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিশ্বনাথ পৌর শহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন শরিষপুর জামে মসজিদ ঈদগাহ মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব গোলাপ খান। শরিষপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা মো. শেখ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আবু বক্কর সিদ্দিক, আখতার ফারুক, আলিম উল্লা, আব্দুল জলিল, লিয়াকত আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. আলাউদ্দিন, তাজ উদ্দিন, ড্রাইভার আব্দুল খালেক ও আব্দুল্লাহ।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন শরিষপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসলাম উদ্দিন।
এলাকার সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।



