বিশ্বনাথ বিডি ২৪ || 25 February, 2026, 11:21 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: আসছে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির কোধাষ্যক্ষ আব্দুল মান্নান রিপন। সম্ব্যাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতিমধ্যে তিনি মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলার বিভিন্ন জায়গায় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সভা-সমাবেশে তিনি প্রার্থী হিসেবে সবার সহযোগিতা কামনা করে প্রচারণা করে যাচ্ছেন।
আব্দুল মান্নান রিপন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব পালণ করেন এবং বর্তমানে তিনি সিলেট মহানগর জিয়া স্মৃতি পাঠাগারের সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি সামাজিক সংগঠন অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেন সুনামের সাথে। আব্দুল মান্নান রিপন বিশ্বনাথ সদর ইউনিয়নের ধর্মদা (পীর বাড়ী) গ্রামের মরহুর গোলাম মোস্তফা গোলু মিয়ার পুত্র।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন বলেন, রাজনীতির পাশাপাশি সমাজসেবা ও উপজেলাবাসীর পাশে থাকতে ভালবাসি বলে আমি নির্বাচনে প্রার্থী হচ্ছি। উপজেলার বিভিন্ন এলাকাসহ দেশ-বিদেশের অনেকেই নির্বাচনে আশার জন্য আমাকে আগ্রহী করেন। তাদের ভালবাসা ও সহযোগিতায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ সৃষ্ঠি হয়। ইনশাআল্লাহ সবার সহযোগিতা অব্যাহত থাকলে আমি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্বিতা করব। আব্দুল মান্নান রিপন বিশ্বনাথ উপজেলাবাসীর ভালবাসা, আন্তরিকতা, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।



