বিশ্বনাথ বিডি ২৪ || 05 February, 2026, 8:49 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, প্রবাসীরা মনের টানে, নাড়ীর টানে ও নির্বাচনে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে তাদের গূরুত্বপূর্ণ সময় নষ্ট করে, কষ্ঠার্জিত অর্থ ব্যয় করে দেশে এসেছেন। তাই ১২ ফেব্রুয়ারী ভোটের দিন ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে আমাদেরকে। কারণ সিলেট-২ আসনটি এম. ইলিয়াস আলীর আসন, আর এই আসনের মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাকে নিদের্শনা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এখন সময় সিলেট-২ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার। দেশ ও জাতিকে কাঙ্খিত উন্নয়ন দিতে ইতিমধ্যে তারেক রহমান অনেক গূরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহন করেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী হলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করবেন, আর আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমিও সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশিদার হতে পারব।

তিনি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে বিশ্বনাথে পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘ধানের শীষ’র সমর্থনে বিশ্বনাথ সরকারি কলেজ গেইটের সামনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, একটি চক্র নির্বাচনকে নিয়ে গোপনে অনেক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই তাদের সকল ষড়যন্ত্র ধ্বংস করতে ও ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ভোটের দিন ফজরের নামাজ আদায় করেই ভোট সেন্টারে অবস্থান নিতে হবে বিএনপির সর্বস্থরের নেতাকর্মীদেরকে, আর ভোট গণনা শেষে ফলাফল নিয়েই ভোট কেন্দ্র ত্যাগ করতে হবে। এলাকার প্রবীন মুরব্বী, সালিশ ব্যক্তিত্ব মফিজুর রহমানের সভাপতিত্বে এবং যুবদল নেতা রুমেল আলী ও আমির আলীর যৌথ পরিচালনায় ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী, সাবেক সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, উপজেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হালিম, যুক্তরাজ্যের ব্রাডফোড যুবদলের সভাপতি রুহেল মিয়া, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মুজিব আহমদ মনির, যুক্তরাজ্য বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি খলিলুর রহমান, বিএনপি নেতা মাহতাব উদ্দিন, শ্রমিক নেতা দিলোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক একে রাজু, ছাত্রনেতা শেখ শাহজাহান, আব্দুর রব।

নির্বাচনী জনসভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন রায়হান আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ।
এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



