বিস্তারিত
  • সাংবাদিক হিরণের মায়ের মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক


    বিশ্বনাথ বিডি ২৪ || 05 February, 2026, 8:10 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের কালিটেকা গ্রামের মরহুম হাজী ওয়াহাব আলীর সহধর্মিণী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের ডাকের বিশ্বনাথ প্রতিনিধি সাংবাদিক আহমদ আলী হিরনের মমতাময়ী মাতা খয়রুন নেছার মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

    শোকবার্তায় বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষে শোক প্রকাশকারীরা হলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মো. রহমত আলী, মিজানুর রহমান মিজান,কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রণন্জয় বৈদ্য অপু,এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মো. নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান, অসিত রঞ্জন দেব, মো. জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, মো. আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, মোস্তাক আহমদ মোস্তফা ও মো. জাহান মিয়া।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ