বিস্তারিত
  • এ বছর ৪০ লক্ষ টাকা বৃত্তি প্রদান করবে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউ.কে


    বিশ্বনাথ বিডি ২৪ || 24 January, 2026, 1:57 AM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪ঃ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউ.কে বিশ্বনাথের ৬ শত ৬৬ জন শিক্ষার্থীকে ১০ ক্যাটাগরীতে সর্বমোট ৪০ লক্ষ ৩৬ হাজার টাকার নগদ বৃত্তি প্রদান করবে। আগামীকাল শনিবার সকাল ১১ টায় বিশ্বনাথ পৌরশহরের ঐতিহ্যবাহী বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তির অর্থ প্রদান করা হবে। বিশ্বনাথের সর্ববৃহৎ এই বৃত্তি প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব
    বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নুর ও দেশসেরা চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

    বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান সাধারণ সম্পাদক গোলজার খান, সহসভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু জানিয়েছেন,এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মাদরাসা ও কলেজের ২শত ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি ৭ হাজার টাকা করে মোট ১৫ লক্ষ ৬৮ হাজার টাকা, একই কোটায় ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি প্রতিমাসে ৫ হাজার টাকা করে এবছর মোট ১৫ লক্ষ টাকা, বিভিন্ন মাদরাসা ও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ৮০ জন মেধাবী শিক্ষার্থীকে ২ লক্ষ ৪০ হাজার, ৫ম শ্রেণীর ২৬৪ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ লক্ষ ২৮ হাজার, মেধা বৃত্তি পরিক্ষায় ৭ম শ্রেণীতে টেলেন্টপুলে ২০ জনকে ৩ হাজার ৫শত টাকা করে, সাধারন গ্রেডে ১৮ জনকে ৩ হাজার টাকা করে, মেধা বৃত্তি পরিক্ষায় ৪র্থ শ্রেণীতে টেলেন্টপুলে ১৮ জনকে ২ হাজার ৫শত টাকা করে, সাধারন গ্রেডে ১৫ জনকে ২ হাজার টাকা করে প্রদান করা হবে।
    সর্বমোট ৬ শত ৬৬ জন শিক্ষার্থীকে উপরোক্ত ১০ ক্যাটাগরীতে সর্বমোট ৪০ লক্ষ ৩৬ হাজার টাকার



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ