বিস্তারিত
  • বিজয় দিবস উপলক্ষে বিশ্বনাথে খেলাফত মজলিসের মিছিল


    বিশ্বনাথ বিডি ২৪ || 21 December, 2025, 6:43 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার (২১ (ডিসেম্বর) বিশ্বনাথের পৌর শহরে মিছিল করেছে খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি নতুন বাজারের আব্দুল খালিক কমিউনিটি সেন্টারের সামন থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ করা হয়।
    মিছিল শেষে সভা অনুষ্ঠিত হয়।
    খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা উবায়দুল হকের সভাপতিত্বে ও উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ ফজর আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলার সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনের সংসদ পদপ্রার্থী আলহাজ্ব দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা সভাপতি (সাবেক) মুহাম্মদ আব্দুল মতিন, উপজেলা সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ, ছাত্র মজলিস সিলেট জেলার বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ জামীল আহমদ।
    এসময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সহসভাপতি মুফতি শিহাব উদ্দিন, অধ্যক্ষগৌছ উদ্দিন, অধ্যক্ষক্ষ সায়েফ আহমদ সায়েক, বায়তুলমাল সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক রাসেল শিকদার, উপজেলা শাখার মজদুদ্দীন মাজেদ, জাহেদ জেহীন, মাওলানা লুৎফর রহমান ও আতিকুর রহমান প্রমূখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ