বিস্তারিত
  • প্রবাসী সম্মাননা পাচ্ছেন লেখক ও সাংবাদিক রহমত আলী


    বিশ্বনাথ বিডি ২৪ || 20 December, 2025, 9:19 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান ও প্রবাসীদের দাবি-দাওয়ার বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রহমত আলীকে “প্রবাসী সম্মাননা- ২০২৫” প্রদান করা হচ্ছে।

    আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হবে । এ সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরো কয়েকজন প্রবাসীকেও এ সম্মাননা প্রদান করা হবে।

    সম্প্রতি সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ সাংবাদিক মো. রহমত আলীকে এ সম্মাননার বিষয়টি অবহিত করেন। যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সমাজসেবামূলক সংগঠনে বলিষ্ঠ ভূমিকা পালনের পাশাপাশি মো. রহমত আলী লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার প্রেসিডেন্ট, দর্পণ বুক লন্ডনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য এর ভাইস প্রেসিডেন্ট, দর্পণ টিভি ইউকে এর চেয়ারম্যান।

    এছাড়াও তিনি প্রবাসী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, সিলেট হার্ট ফাউন্ডেশনের ট্রাস্টি, বিশ্বনাথ ওয়ান পাউন্ড হসপিটাল এর ফাউন্ডার ডোনার মেম্বার, আর এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান এবং ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। সাংবাদিকতা, সাহিত্য, শিক্ষা ও প্রবাসী কমিউনিটি সেবায় বহুমুখী ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ রহমত আলীকে প্রদত্ত প্রবাসী সম্মাননা ২০২৫ এক গৌরবময় অর্জন বলে মনে করা হচ্ছে ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ