বিস্তারিত
  • বিশ্বনাথে বাসের ধাক্কায় শিশু নি হ ত


    বিশ্বনাথ বিডি ২৪ || 20 December, 2025, 7:42 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফাহাদ মিয়া নামের সাত বছর বয়সী এক শিশু নি*হ*ত হয়েছেন। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ-রশিদপুর সড়কের কারিকোনা গ্রাম এলাকায় এ দু/র্ঘ/ট/না ঘটে।​নি*হ*ত ফাহাদ বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চান্দশিরকাপন গ্রামের রাসেল মিয়ার ছেলে ও স্থানীয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। তারা সপরিবারে কারিকোনা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফাহাদ তার বাইসাইকেল নিয়ে কারিকোনা এলাকায় অবস্থিত তাঁর পিতার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে বিশ্বনাথ-রশিদপুর সড়কের কারিকোনা গ্রাম সংলগ্ন সিরাজ মিয়ার বাড়ির সামনে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস (চট্টগ্রাম ব-১১১২৯৫) তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।দু/র্ঘ/ট/না/র পর স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।

    ​খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ‘দু/র্ঘ/ট/না/র শিকার শিশুর ম/র/দে/হ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের প্রেক্ষিতে ও আদালতের অনুমতিক্রমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ