বিস্তারিত
  • ধানের শীষের সমর্থনে বিশ্বনাথে সেন্টার কমিটি গঠন


    বিশ্বনাথ বিডি ২৪ || 17 December, 2025, 8:07 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সেন্টার কমিটি গঠন করা হয়েছে।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী কর্মীসভায় ও্ই কমিটি গঠন করা হয়। নির্বাচনী কর্মীসভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান।

    প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুমিন খান মুন্না।

    বক্তরা বলেন, শ্রীধরপুর ভোট কেন্দ্রটি এম. ইলিয়াস আলীর খুবই শক্তিশালী একটি ঘাঁটি। আর তাই এ সেন্টারে প্রতি বারই ধানের শীষ প্রতীক বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। আগামী নির্বাচনেও এ সেন্টারে বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে বলে আমরা প্রত্যাশা করি। প্রবীন বিএনপি নেতা মশাহিদ খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমল খান, উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক কয়েছ শিকদার, রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সিরাজুল ইসলাম, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও যুবনেতা নিজাম উদ্দিন, যুবনেতা আব্দুল মুমিন, সাবেক ছাত্রনেতা স্বপন লাল দে, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল আহমদ। সভায় শ্রীধরপুর, মশুলা, গড়গাঁও, আগন শাসন, কাউপুর, গঙ্গাধরপুর, ভাগমতপুর, বজ্রকোনা গ্রামের মুরব্বিয়ান’সহ যুবসমাজের বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। সভা শেষে মুমিন খান মুন্নাকে আহবায়ক ও কাওছার খানকে সদস্য সচিব করে শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ১৫১ সদস্য বিশিষ্ট সেন্টার কমিটি গঠন করা হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ