বিস্তারিত
  • কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন


    বিশ্বনাথ বিডি ২৪ || 16 December, 2025, 4:54 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তানদের (শহীদ বীর মুক্তিযোদ্ধা) প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ক্লাবের নেতৃবৃন্দ এই শ্রদ্ধা জানান।

    শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য সফিকুল ইসলাম সফিক, আহমদ আলী হিরন, আব্দুস সালাম মুন্না, প্রাথমিক সদস্য সুজিত দেব, ফারুক আহমদ এবং শিক্ষানবিশ সদস‌্য মোস্তাক আহমদ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ