বিস্তারিত
  • অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন বিশ্বনাথের সাবেক ওসি রফিকুল


    বিশ্বনাথ বিডি ২৪ || 25 September, 2025, 3:01 PM || বিশ্বনাথ


    বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন সিলেটের বিশ্বনাথের সাবেক ওসি মোঃ রফিকুল হোসেন। গত ৮ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে এএসপি থেকে উক্ত পদোন্নতি লাভ করেন। তিনি এখন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন।

    বাংলাদেশ পুলিশের মেধাবী ও চৌকস এই পুলিশ অফিসার মাদারীপুর জেলা শহরের লেকপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহন করেন। তিনি মাদারীপুর শহরের
    মরহুম হায়দার হোসেন মোল্লা এবং মরহুমা তাছিয়া হায়দারের তৃতীয় সন্তান। তিনি লেখা পড়ায় মেধার স্বাক্ষর রেখে দেশ সেবার মহান ব্রত নিয়ে ১৯৯০ সালে এসআই পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।রাজশাহীর সারদায় ১বছর প্রশিক্ষণ শেষে খুলনা মেট্রোপলিটনে চাকরি শুরু করেন।এরপর ঢাকা মেট্রোপলিটনের মতিঝিল-কোতয়ালী-লালবাগ থেকে নারায়গন্জের সোনারগাঁ থানা, গোপালগঞ্জের কাশিয়ানি-মুকসুদপুর থানা, ফরিদপুরের সদরপুর থানায় এসআই পদে চাকরি করেন। এরপর নিজ দায়িত্ব পালনে মেধা ও প্রতিবার স্বাক্ষর রাখায় ২০০৫ সালে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদোন্নতি লাভ করেন।
    ওসি হিসেবে গাজীপুর জেলার কাপাসিয়া থানায়, বরিশাল জেলার হিজলা থানায়, সিলেট জেলার কানাইঘাট থানা, জকিগঞ্জ থানা, গোলাপগঞ্জ থানা, বিশ্বনাথ থানা এবং চট্টগ্রামের ওসি ডিবি এবং ওসি সাতকানিয়া থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন । সেখানেও তিনি দেশ সেবায় অসামান্য অবদান রাখায় ২০১৮ সালে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে
    এএসপি হিসেবে যোগদান করেন এবং সেখানে একটানা পাঁচ বছর সেই পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। গত ০৮ সেপ্টেম্বর ২০২৫ অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে একই কর্মস্থলে আছেন।

    ব‍্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। গৃহিণী জাহানারা আক্তার সুমির সাথে রয়েছে তার সুখের সংসার। সুখী এই দম্পতি ২ সন্তানের জনক ও জননী। তাদের জৈষ্ঠ্য সন্তান মোহাম্মদ ফাহিম হোসেন সম্প্রতি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছে এবং কনিষ্ঠ সন্তান রিফাত আরা মুশতারী ফারিয়া এমবিবিএস ৩য় বর্ষের ছাত্রী।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ