বিশ্বনাথ বিডি ২৪ || 13 September, 2025, 4:27 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের শাহজালাল পেট্রোল পাম্পের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক অটোরিসকা চালক নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক মো. কুতুব উদ্দিন (৪৫)। তিনি সিলেটের জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের যুগিরগাঁও গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন, নিহতের ছোট ভাই, কানাডা প্রবাসী সাংবাদিক আমির হোসেন সাগর।



