বিস্তারিত
  • বিশ্বনাথ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আব্দুল বাছিত বাদশা


    বিশ্বনাথ বিডি ২৪ || 17 March, 2026, 4:53 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আব্দুল বাছিত বাদশা

    আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী, রাজনীতিবীদ এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল বাছিত বাদশা, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ পৌরসভাসহ দেশে ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    এক শুভেচ্ছা বার্তায় আব্দুল বাছিত বাদশা বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ ও খুশির বার্তা নিয়ে সমাগত। ঈদ মানেই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির উৎসব। বিশ্বনাথের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। এই আনন্দের দিনে আমি বিশ্বনাথ পৌরসভার প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমার প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদের নিরন্তর শুভেচ্ছা।”

    তিনি আরও বলেন, বিশ্বনাথ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। ঈদের এই পবিত্র ক্ষণে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, আমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়াই এবং মিলেমিশে একটি সুন্দর বিশ্বনাথ পৌরসভা গড়ে তুলি।”

    পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “ঈদ মোবারক, আমাদের বিশ্বনাথ পৌরসভা হোক সম্প্রীতির বিশ্বনাথ পৌর শহর।”



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ