বিস্তারিত
  • ফ্যাসিষ্ট সরকার ক্ষমতাকে স্থায়ী করার জন্য ইলিয়াস আলীর মত নেতাকে গুম করেছে : বিশ্বনাথে লুনা


    বিশ্বনাথ বিডি ২৪ || 02 February, 2026, 8:09 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ফ্যাসিষ্টদের অধীনে ছিলাম দীর্ঘ ১৭ বছর। রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় আমাদের অসংখ্য নেতাকর্মী বিভিন্ন ধরনের মামলায় হয়রানীর শিকার হতে হয়েছে। ফ্যাসিষ্ট সরকার ক্ষমতাকে স্থায়ী করার জন্য এম. ইলিয়াস আলীর মত নেতাকে গুম করেছে। শুধু ইলিয়াস আলী নয় বাংলাদেশের প্রায় ১ হাজারের বেশী বিএনপি নেতাকর্মীকে গুম করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময় ক্রস ফায়ার ও হত্যার শিকার হয়েছে অনেক নেতাকর্মী। বাড়ী-ঘরে থাকতে পারেনি বিএনপির নেতাকর্মীরা। মা বোনেরাও রক্ষা পায়নি তাদের অত্যাচারে। ৫ আগস্ট আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। আমাদের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক অধিকার। ভোটের অধিকার। প্রত্যাশা ছিল নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন। সেই নির্বাচন সামনে। সেই নির্বাচন আমাদের নির্বাচন। অস্থিত্ব রক্ষার নির্বাচন। ভোটের দিন পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ধানের শীষ প্রতিককে বিজয়ী করে ঘরে ফিরতে হবে। তিনি রবিবার সন্ধ্যায় কালিগঞ্জবাজারে বিশ্বনাথ পৌর বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকারের যৌথ পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম. আসকির আলী।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইলিয়াস পুত্র লাবিব সারার, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খছরুজামান খছরু, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এটিএম হেলাল, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাবেক সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলজার খান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাবেক আহবায়ক গৌছ খান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, বসির আহমদ, পৌর বিএনপির সহসভাপতি ফারুক মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা শরিফুল ইসলাম, নূরুল ইসলাম, সেবুল মিয়া, মুমিন খান মুন্না, তোফাজ্জল আলম তোফায়েল, বাবুল মিয়া, হারুনুর রশীদ, আব্দুল হামিদ খান সুমেদ, রুহেল মিয়া, আব্দুল কদ্দুছ, পৌর বিএনপি নেতা আব্দুন নূর, নাজিম উদ্দিন, বেলাল হোসেন, তালেব আলী, আব্দুল জলিল, নানু মিয়া, আব্দুল আহাদ।


    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আয়না মিয়া, মুহিবুর রহমান বাচ্ছু, মোহাম্মদ শাহজাহান, আবু সুফিয়ান, দবিরুল ইসলাম মেম্বার, আজিজুর রহমান কলা, আরশ আলী, সুনুল মিয়া, সেপু চৌধুরী, জিতু মিয়া, আব্দুর রাজ্জাক রাজু, ইমাম উদ্দিন, জাহাঙ্গীর আলী, সালিক মিয়া, আরশ আলী, কবির উদ্দিন, ফরিদ আলী, নিজাম উদ্দিন, শামীম আহমদ, নূর আলী, আব্দুল আজিজ, সিরাজ আলী, ইছাক আলী, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, আব্দুল হান্নান বাবুল, সুলতান খান, আব্দুল লতিফ, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, সদস্য সচিব শাহজাহান আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফহিম আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, সাবেক সাধারণ সম্পাদক এ কে রাজু, সদস্য সচিব জাকির হোসেন ইমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুজামান, যুগ্ম আহবায়ক সাঈদ আহমদ, আব্দুল মোমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল খয়ের, সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, শ্রমিক দলের আহবায়ক মানুর আলী, যুসগ্ম আহবায়ক আব্দুস শহিদ, ইউসুফ আলী, হুশিয়ার আলী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সুমন মিয়া, পৌর যুবদল নেতা ওয়াসিম উদ্দিন, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান, সাবেক সদস্য সচিব রাসেল আলী, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল নেতা এনামুল হক প্রমুখ। নির্বাচনী জনসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ