বিস্তারিত
  • বিশ্বনাথে জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুবোধ রঞ্জন পালকে বিদায় সংবর্ধনা


    বিশ্বনাথ বিডি ২৪ || 28 January, 2026, 6:44 PM || বিশ্বনাথ



    নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা করে শিক্ষকতা থেকে অবসর গ্রহন করলেন বিশ্বনাথের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুবোধ রঞ্জন পাল। বুধবার (২৮ জানুয়ারি) আমেরিকা প্রবাসী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বশির আহমদের সার্বিক সহযোগিতায় শিক্ষকের অবসর উপলক্ষে সংবর্ধনা দেয়া হয় বিদ্যালয় মাঠে। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী এনাম হোসেন লালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমানবিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী মাহফুজুল ইসলাম নমির ও ফজল খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যাপক, যুক্তরাজ্য প্রবাসী মো. নূরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফ্ফার, আজিজুর রহমান, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ঠ ইউকের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মকবুল হোসেন, জনকল্যাণ উুচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনসার আলী, কালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন, আল-এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌছ আলী, সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলতাফ হোসেন, জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনিতা রাণী দেব, অরুনা রাণী দাশ, সপ্না দাশ, সালমা বেগম।


    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হাবিবুর রহমান ও গীতা পাঠ করে তনজ বিশ্বাস তন্ময়।
    অনুষ্ঠান শেষে জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুবোধ রঞ্জন পালকে সম্মাননা ক্রেষ্ট, প্রবাসী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ