বিশ্বনাথ বিডি ২৪ || 22 January, 2026, 8:02 PM || বিশ্বনাথ
বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সদস্য মোঃ সফিকুল ইসলাম সফিক এর এক লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সংগঠনের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। শনিবার (২২শে জানুয়ারী) বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত প্রদান করা হয়।
জানাগেছে, গত ২০ জানুয়ারী মঙ্গলবার বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি বরাবরে এক লিখিত আবেদনে মোঃ শফিকুল ইসলাম শফিক বলেন, আমি (মোঃ শফিকুল ইসলাম শফিক(, পিতাঃ মৃত আব্দুর রহমান, গ্রাম: পুরান গাঁও, বিশ্বনাথ, সিলেট। আমি বিশ্বনাথ প্রেসক্লাবের একজন নিয়মিত সদস্য। বর্তমানে আমি শারিরিক ভাবে অসুস্থ থাকার কারণে প্রেসক্লাবের কার্যক্রম চালানো আমার পক্ষে সম্ভব নয়। এমতাবস্থায় আমি সদস্য পদ থেকে অব্যাহতি চাচ্ছি।অতএব, বিনীত আকুল আবেন এই যে, উপরোক্ত বিষয় বিবেচনা সাপেক্ষে আবেদনটি মঞ্জুর করতে আপনার যেন মর্জি হয়।
এরই প্রেক্ষিতে বিশ্বনাথ প্রেসক্লাবের এক জরুরী বৈঠকে অসুস্থতাজনিত কারণে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ায় সংগঠনের সাধারণ সদস্য মোঃ সফিকুল ইসলাম সফিককে সবার সম্মতিক্রমে তাকে সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয় এবং তার সুস্থতা কামনা করা হয়।
সভায় বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ নুর উদ্দিন, কার্যকরী পরিষদ সদস্য মিজানুর রহমান মিজান, কাজী মোঃ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, প্রণন্জয় বৈদ্য অপু, শহীদুর রহমান, মোঃ জামাল মিয়া, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না,সমুজ আহমদ সায়মন, সুজিত দেব , ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবিস সদস্য মোস্তাক আহমদ মোস্তফা ও মোঃ জাহান মিয়া। – প্রেস বিজ্ঞপ্তি



