বিস্তারিত
  • বিশ্বনাথে ছহিফাগঞ্জ মাদ্রাসার শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করলেন ড. মো. শামছুল আলম


    বিশ্বনাথ বিডি ২৪ || 03 January, 2026, 7:16 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে শনিবার (৩রা জানুয়ারি) খাজাঞ্চি ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার দুই দিনব্যাপী শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষ অনুষ্ঠানকে কেন্দ্র করে পল্লী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। দেশের বিভিন্ন জেলা থেকে এবং প্রবাস থেকে এসে অনেক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহন করেন। প্রায় শহ¯্রাধিক প্রাক্তণ শিক্ষার্থীদের উপস্থিতিতে মাদ্রাসা ক্যাম্পাস এক মহা-মিলনমেলায় পরিণত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুল আলম। সকালে মাদ্রাসা ক্যাম্পাসে শতাধিক রঙ্গিণ বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করা হয়। জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হাফেজ মাওলানা নাসিম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে দিনব্যাপী অনুষ্ঠান মালায় আলোচনা সভা, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণ, শতবর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক ‘আল-আযহার’ এর মোড়ক উম্মোচন, মরনোত্তর পদক প্রদান, স্মৃতিচারণ, ইসলামি সংগীতসহ নানান আয়োজনে ব্যস্থ দিন অতিবাহিত করেন আগত অতিথি, শিক্ষার্থীসহ সূধিজনেরা।
    শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেছেন, সমন্বিত শিক্ষা হচ্ছে আলিয়া মাদ্রাসার শিক্ষা। তাদের কথা বললে বুঝতে পারবেন তাঁর মধ্যে পারিবারিক জ্ঞান আছে, রাজনৈতিক জ্ঞান আছে, অর্থনৈতিক জ্ঞান আছে, দ্বীনি জ্ঞান আছে। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। দুনিয়ায় সম্মানিত হবেন, ইনশাআল্লাহ পরকালেও সম্মানিত হবেন। আমরা মাদ্রাসায় পড়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হয়েছি। আল্লাহ তায়ালা দুনিয়াতে অনেক সম্মানিত করেছেন। সম্মান মানে শুধু টাকা পয়সা না, গাড়ী-বাড়ী না। শিক্ষাথীরা যদি আজকে থেকে সিরিয়াস হয় জগৎ বিখ্যাত আলেম হবেন এবং সমাজ ও রাস্ট্র আলোকিত হবে।
    তিনি আরো বলেন, ইসলামের সোনালী যুগের পন্ডিত ও মনিষী ইবনেসিনা, ইমাম গাজ্জালীসহ মুসলিম দার্শনিকরা আমাদেও পথপ্রদর্শক ছিলেন। তারা যেমন জ্ঞান-বিজ্ঞানে দক্ষ ছিলেন, তেমনি তারা কোরআনের হাফেজ ছিলেন। একারণে সমাজকে আলোকিত করার জন্য ইসলামি শিক্ষার প্রচার ও প্রসার ঘটাতে হবে। তিনি ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার শতবর্ষ উদযাপন
    বাংলাদেশ বেতারের ্উপস্থাপক মাসুম জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি তাহেরা নুসরাত জাহান চৌধুরী, প্রাক্তণ শিক্ষক জমির উদ্দিন আনসারী, কামালবাজার ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজামান চৌধুরী, সাবেক অধ্যক্ষ এ কে এম মনোত্তর আলী, লাউয়াই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, সিরাজউদ্দিন আহমদ একাডেমির সহকারি প্রধান শিক্ষক মকব্বির আলী, কামালবাজার ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা আব্দুস সালাম সালেহিন।
    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. আব্দুল হান্নান, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার আব্দুল হামিদ, সৎপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ, বিশ্বনাথ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি বসির উদ্দিন, হাছন খান, সোলেমান খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ।
    অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, ১৯৯৪ ব্যাচের প্রাক্তণ ছাত্র ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আব্দুল বাছিত রফি, ১৯৯৬ ব্যাচের শামছুল ইসলাম, ২০১৮ ব্যাচের আতাউর রহমান ও ২০২২ ব্যাচের হাসান আহমদ।
    অনুষ্ঠানে সগীত পরিবেশন করে নিসর্গ শিল্পী গোষ্ঠির সদস্যবৃন্দ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ